superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল করলো রেলওয়ে

রাজশাহী প্রতিনিধি : দুই কমিউটার ট্রেনের ভাড়া বকেয়া থাকায় চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। গত সোমবার রাজশাহীর রেলভবনে কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) কার্যালয় থেকে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার/আর (পশ্চিম), জেনারেল ম্যানেজার (পশ্চিম)-এর পক্ষে মোঃ আব্দুল্লাহ্ আল মামুন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি পাঠানো হয় ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’-এর প্রোপাইটর মোঃ হুমায়ুন কবিরের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়, খুলনা-বেনাপোল-খুলনা রুটের ৫৩/৫৪ নম্বর বেতনা কমিউটার এবং মোংলা-বেনাপোল-মোংলা রুটের ৯৫/৯৬ নম্বর মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে রেলওয়ের সঙ্গে ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’-এর চুক্তি সম্পাদিত হয়। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ উৎসে কর পরিশোধে ব্যর্থ হওয়ায় চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী ২৮ এপ্রিল ২০২৬ থেকে চুক্তিটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি থেকে খুলনা-বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী বেতনা ও মোংলা কমিউটার ট্রেনের টিকিট ও বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল এবং ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’ ট্রেন দুটির পরিচালনার দায়িত্ব পায়।
রেলওয়ে সূত্র জানায়, আয়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
এই রুটে বেসরকারি টিকিট ব্যবস্থাপনার জন্য ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয় এবং ১৯ মে তা খোলা হয়। যাচাই-বাছাই শেষে জুনের প্রথম সপ্তাহে বিষয়টি রেলওয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে তিন বছরের জন্য ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’-কে কার্যাদেশ দেওয়া হয়েছিল।
এর আগে একই রুটে ট্রেনটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও যাত্রীসেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠায় পরবর্তীতে তা আবার সরকারি তত্ত্বাবধানে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

1

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

2

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে

3

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ

4

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফো

5

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

6

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর

7

চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব

8

খুলনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদে

9

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

10

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

11

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

12

ফের বাড়লো সোনার দাম

13

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

14

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

15

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

16

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

17

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

18

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

19

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন