superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের আটপাড়া এলাকা হতে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ ইদ্রিস চোকদার (৫৪) ও আনোয়ার হোসেন (৫২) নামে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গত শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। অপর আসামী মোঃ ইদ্রিস চোকদার মাদারীপুর জেলার কালকিনী থানার লক্কীপুর ফকিরা এলাকার মৃত আজাহার চোকদারের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 
জানা যায়, র‌্যাব-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায়  অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪১ কেজি ওজনের ০১টি কালো রংয়ের প্রাচীন দুর্লভ পাথরের বিষ্ণু মূর্তি, যার অবৈধ আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকাসহ মোঃ ইদ্রিস চোকদার ও আনোয়ার হোসেন নামে ২ জন কষ্টি পাথর পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য আনুমানিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে তাদের ব্যবহৃত দুটি ফোন উদ্ধার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা যোগসাজশে একটি চক্রের মাধ্যমে উক্ত বিষ্ণু মূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে। কষ্টি পাথরের বিভিন্ন মূর্তি তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

1

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

2

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

3

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

4

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

5

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

6

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

7

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

8

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

9

সোনার দামে সুখবর

10

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

11

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

12

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

13

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

14

নতুন ফিচার আনছে জেমিনি

15

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

16

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

17

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

18

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

19

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন