superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণে সভা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জে কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ জেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ৬৭,৭১১টি। এর মধ্যে গরু-মহিষের সংখ্যা ৪৪,২৬২টি এবং ছাগল-ভেড়ার সংখ্যা ২৩,৪৪৯টি। চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গত বছরের ন্যায় এ বছরও লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করবে-এমন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। 
মুন্সীগঞ্জ জেলায় ২০৫টি নিবন্ধিত এতিমখানা/মাদ্রাসা/লিল্লাহ বোর্ডিং রয়েছে, যেখানে চামড়া সংরক্ষণের জন্য আনুমানিক ১৫৪.২৬ মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। এছাড়াও চামড়া সংরক্ষণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা প্রাণিসম্পদ কর্মকতা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে মনিটরিং টিম ও কন্ট্রোল রুম গঠন করা হবে। 
সভায় সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানো, পশু জবাই নিষ্ঠুরতা পরিহার করা ও ‘নাইফ-কাট’ এর বিষয়ে কসাইদের প্রশিক্ষণ প্রদান এবং সম্ভাব্য ক্ষেত্রে উন্মুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। সর্বোপরি জেলায় সুলভ মূল্যে লবণ সরবরাহ নিশ্চিতকরণে সার্বিক নির্দেশনা প্রদান করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

1

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

2

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

3

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

4

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

5

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

6

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

8

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

9

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

10

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

11

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

12

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

14

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

15

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

16

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

17

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

18

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও

19

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন