superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু করেছে। আজ বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কয়েক ঘণ্টা আগে, এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সিউলের কাছে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে এই আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগেই জানিয়েছিলেন, তিনি চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন। এর আগে দু’জনই একাধিক দফা বাণিজ্য আলোচনার নেতৃত্ব দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শীর্ষ বৈঠকে যেসব ঘোষণা আসতে পারে, সেগুলোর চূড়ান্ত প্রস্তুতি এই বৈঠকে সম্পন্ন হবে।
গত বছর ওয়াশিংটন ও বেইজিং একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে, যা ১০০ শতাংশেরও বেশি পর্যন্ত পৌঁছায়। তবে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও সি এক বছরের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখার বিষয়ে সম্মত হন।
দক্ষিণ কোরিয়া সফরের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে বেসেন্ট বলেন, ‘অর্থনৈতিক নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা।’
তিনি আরও জানান, ট্রাম্প-সি বৈঠকে অংশ নিতে তিনি পরে বেইজিং সফর করবেন।
ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাচ্ছেন এক ডজনের বেশি ব্যবসায়িক নির্বাহীও। তাদের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও টেসলার প্রধান ইলন মাস্ক রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

1

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

2

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

3

ফের বাড়লো সোনার দাম

4

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

5

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

6

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

7

মরুর প্রাণী সৈয়দপুরে

8

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

9

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

10

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

11

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

12

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

13

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

14

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

15

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

16

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

17

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

18

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

19

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন