superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৪৩টি হজ ফ্লাইটে মোট ৫৫ হাজার ৬৯৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৪৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৪ জন নারীসহ মোট ১৪ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় ইন্তেকাল করেন। এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম থেকে ২৭ হাজার ১১৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ২ জন বাংলাদেশি হজযাত্রী স্বাস্থ্যসেবা পেয়েছেন।
পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৭ হাজার ৭৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ৪৫৭ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। অবশিষ্ট ২২ হাজার ৬৮৫ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

1

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

2

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

3

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

4

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্

5

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

6

আন্তর্জাতিক নারী দিবস আজ

7

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

8

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

9

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

10

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

11

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

12

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

13

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

14

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

15

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

16

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

17

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

18

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

19

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন