news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর মেলকাই এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার  ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় আগুন লাগায় মুহূর্তেই সেটি পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাঝপথে কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে তেল নেন সুপারভাইজার। অসাবধানবশত তেল নেওয়ার জায়গার ক্লিপটি খোলা থাকে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারান বাসচালক। এসময় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই আগুন ধরে যায় বাসটিতে। আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামার সময় এক যুবকের মৃত্যু হয়। এসময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যায়। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে মৃত উদ্ধার করি। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার পর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

1

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

2

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

3

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

4

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

5

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

6

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

7

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

8

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

9

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

10

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

11

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

12

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

13

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

14

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

15

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

16

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

17

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

18

ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হ

19

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন