superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শুরু হয়েছে চলতি মৌসুমে চায়ের প্রথম আন্তর্জাতিক নিলাম

চট্টগ্রাম ব্যুরো : চলতি মৌসুমে চায়ের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। চট্টগ্রামের আগ্রাবাদে নিলামে অংশ নিয়েছেন কয়েকশো বিডাররা। এর পাশাপাশি গতকাল মঙ্গলবার পঞ্চগড় চা নিলাম শুরু হয় এবং আজ বুধবার শ্রীমঙ্গল চা নিলাম শুরু হবে। চলতি মৌসুমে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদন ও বিপণনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চা বোর্ড।
বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে ৪৭টি করে চা নিলাম আয়োজন হলেও পঞ্চগড়ে নিলাম হবে ২৫টি। চাহিদা থাকলেও নিলামে সরবরাহ কম থাকায় সর্বশেষ মৌসুমে তিন কেন্দ্রের পাঁচটি নিলাম বাতিল করেছে চা বোর্ড। মূলত দেশে চায়ের চাহিদা থাকলেও প্রত্যাশিত চা উৎপাদন না থাকায় শেষ দিকের নিলামগুলো কমানো হয়েছে।
চা বোর্ডের তথ্যমতে, সর্বশেষ বছরে দেশের ১৭১টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা খাতে ১০ কোটি ২০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আবহাওয়ার কারণে চায়ের উৎপাদন হয়েছে ৯ কোটি ৪৯ লাখ ২৭ হাজার কেজি। দেশীয় প্রেক্ষাপটে নিলামে বাড়তি চাহিদা থাকায় প্রায় প্রতিটি নিলামেই রেকর্ড পরিমাণ চা বিক্রি হয়।
প্রসঙ্গত, দেশের বাগানগুলোয় চা উৎপাদনের পর নিলামের মাধ্যমে বিক্রি করতে হয়। উৎপাদনের পর নমুনা পাঠানো হলে সেটি নিবন্ধিত ব্রোকার্স প্রতিষ্ঠান ও ক্রেতারা সংগ্রহ করে মান যাচাই করে। এরপর নিলামে উত্তোলন হলে গ্রেড অনুযায়ী উন্মুক্ত বিডিং করে সর্বোচ্চ দরদাতা চা সংগ্রহ করে। এজন্য ঘোষিত দরের মধ্যে সরকার ১৫ শতাংশ, ১ শতাংশ ব্রোকার্স প্রতিষ্ঠান এবং ১ শতাংশ অর্থ পরিশোধ করে নির্ধারিত গুদাম থেকে চা সংগ্রহ করে ক্রেতা প্রতিষ্ঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

1

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

2

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ নিশ্চিত

3

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

4

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

5

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

6

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

7

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

8

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

9

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

10

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

11

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

12

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

13

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

14

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

15

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

16

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

17

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

18

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

19

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন