superadmin
প্রকাশ : Apr 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিতে চালকরা

​সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিতে চালকরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ডাকা পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সাথে আলোচনার পর গতরাতে (২ এপ্রিল) গভীর রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে বিভাগের সব পাম্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

​এর আগে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 'অযৌক্তিক' জরিমানা ও প্রশাসনের হয়রানির প্রতিবাদে গত বুধবার রাত ১১টা থেকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প, সিএনজি এবং এলপিজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিক সমিতি। হঠাৎ এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের দীর্ঘ লাইন দেখা যায় বিভিন্ন পাম্পের সামনে।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট মহানগর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পাম্প মালিক নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবি-দাওয়া বিবেচনার আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

​দেরিতে সংবাদ পৌঁছানোর কারণে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিছু পাম্প বন্ধ থাকলেও আজ শুক্রবার সকাল থেকে পুরো বিভাগে জ্বালানি তেল ও গ্যাস বিক্রি পুরোদমে শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

1

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

2

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

3

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

4

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

5

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

6

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

7

মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে সঙ্গীর ১০ মিনিট

8

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

9

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

10

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

11

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

12

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

13

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

14

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

15

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

16

চারঘাটে যুবলীগ নেতার হাত-পায়ের নখ উপড়ে পৈশাচিক নির্যাতন

17

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

18

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

19

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন