superadmin
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামসহ জেলার সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সেমিনার অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১৬ এপ্রিল বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। এতে উপজেলা পর্যায়ের বিজয়ীরা অংশগ্রহণ করবেন।
মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন ব্যবস্থাপনা, মূল্যায়ন ও সেমিনার আয়োজনসংক্রান্ত উপ-কমিটি গঠনসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পেশাজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

1

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

2

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

3

সাতকানিয়া উপজেলার নবাগত ইউএনও’র সাথে ইউপি প্রশাসনিক কর্মকর্ত

4

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

5

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

6

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

7

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

8

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মা

9

বরেন্দ্রকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য : বি

10

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

11

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

12

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

13

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

14

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

15

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

16

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

17

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

18

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

19

চারঘাটে যুবলীগ নেতার হাত-পায়ের নখ উপড়ে পৈশাচিক নির্যাতন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন