superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (উপজেলা পর্যায়) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার লালপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মোঃ হারুনার রশিদ পাপ্পু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম।
ফাইনাল খেলায় বালক বিভাগে চকনাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালিকা বিভাগে পালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

1

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

2

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

3

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

4

জলঢাকায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

5

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

6

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

7

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

8

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

9

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

10

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

11

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

12

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

13

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

14

টুকরো গপ্পো

15

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

16

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

17

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

18

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

19

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন