superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের শাস্তির দাবি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘গাজীপুরের সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর বারের আইনজীবী রুহুল আমিন ও তার সহযোগীরা আনন্দ টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে আদালতসংলগ্ন একটি হোটেল থেকে খাবাররত অবস্থায় তুলে নিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।
বক্তারা জানান, সম্প্রতি একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। পরবর্তীতে তাকে একটি মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এসময় সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে খোঁজ নিতে আদালতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা আখ্যা দিয়ে বলেন, এ ধরনের ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সমাবেশে সাংবাদিক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এম এ ফিরোজ, আবিদ হোসেন বুলবুল, মো. কলিমুল্লাহ ইকবাল, জানে এ আলম, মোহাম্মদ আবু হানিফা, নাসিমা আক্তার রেনুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্টদের সনদ বাতিল এবং আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে সঙ্গীর ১০ মিনিট

1

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

2

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

3

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

4

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

5

ফরিদপুরে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ৫ পুলিশ কর্মকর্তা আহত, আসাম

6

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্

7

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

8

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

9

fdgfdf fgffd

10

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

11

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

12

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

13

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

14

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

15

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

16

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

17

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

18

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

19

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন