superadmin
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ডাকাত দলের সরদার মোঃ নুরে আলম (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি মামলায় তাকে গত ২৬ জুলাই রাতে আটক করা হয়। আসামি নুরে আলম এর গ্রামের বাড়ি উপজেলার কাচিয়া ৬নং ওয়ার্ডে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির জানান, উপজেলার কাচিয়া চকঢোষ ৮নং জালাল আহমেদ এর বসতঘরে ৩১-১২-২০২৫ইং তারিখ অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতি মামলায় উপজেলার কাচিয়া ৮নং ওয়ার্ডের পদ্মমনসা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের অন্যতম সদস্য মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২)-কে গ্রেপ্তার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামি মোঃ আরিফ ও মোঃ রহিম বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনা ও নেতৃত্বদানকারী মোঃ নুরে আলম (৩৬)কে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ ০৮নং ওয়ার্ডস্থ সরকারি আবাসন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী  মোঃ নুরে আলমকে এফআইআর নং-১৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৭৪ মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ নগরী গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রা

1

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বি

2

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

3

নবীনগরে সোলার সেচে বদলে যাচ্ছে আউশ আবাদে নতুন সম্ভাবনার দুয়া

4

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

5

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ডেপুটি স্পিকার

6

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

7

কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক

8

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

9

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

10

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

11

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

12

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

13

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

14

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

15

জলঢাকায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

16

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

17

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

18

দিনাজপুরে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ॥ পাশের হার ৫৮ দশমিক ০৫

19

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন