superadmin
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশিমপুরে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, পৃথক ঘটনায় চাঁদাবাজির অভিযোগ

কাশিমপুরে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, পৃথক ঘটনায় চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিনিধ 


গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় পৃথক দুই ঘটনায় মাদক উদ্ধার ও চাঁদাবাজির অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার এসআই (নিঃ) মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সারদাগঞ্জ পশ্চিমপাড়া হাজী মার্কেট পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ বাদল হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে নীল রঙের এয়ারটাইট জিপার প্যাকেটে রাখা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৯ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় পালানোর চেষ্টাকালে আসামি সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


অপরদিকে, কাশিমপুর নদীরপাড় ধঞ্জয়খালী সংযোগ সড়কের নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগে কাশিমপুর থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী মোঃ মকবুল হোসেন (৩৮) জানান, তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি নির্মাণকাজ চলাকালে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
অভিযোগ অনুযায়ী, ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক নির্মাণ সাইটে পৌঁছালে অভিযুক্তরা ট্রাকচালক ও সহকারীকে মারধর করে এবং চাঁদার টাকা না দেওয়ায় ট্রাকসহ অবৈধভাবে আটক করে রাখে। অভিযোগে ট্রাক ও পাথরের আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় পৃথকভাবে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

1

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

2

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

3

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

4

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

5

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

6

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

7

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

8

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

9

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

10

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

11

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

12

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

13

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

14

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

15

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

16

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

17

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

18

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

19

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন