superadmin
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন ফিচার আনছে জেমিনি

তথ্য প্রযুক্তি ডেস্ক : মানসিক স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে নতুন ‘হেল্প ইজ অ্যাভেইলেবল’ মডিউল যুক্ত করেছে টেক জায়ান্ট গুগল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনে মানসিক চাপ বা সংকটের ইঙ্গিত পাওয়া গেলে জেমিনি স্বয়ংক্রিয়ভাবে এই মডিউলটি দেখাবে। ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের সহায়তায় এটি তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
নতুন ফিচারে থাকা ‘গেট সাপোর্ট নাউ’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সংকটকালীন সহায়তা সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। তারা চাইলে ফোন, বার্তা, অনলাইন চ্যাট বা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সহায়তা নিতে পারবেন। এছাড়া বিশ্বজুড়ে সংকটকালীন সহায়তা সেবাগুলোর উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার কথাও জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল, প্রকৌশল ও নিরাপত্তা টিম ব্যবহারকারীর সুরক্ষা এবং মানবিক সংযোগকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পাশাপাশি বিভ্রান্তিকর বা ভুল ধারণাকে সমর্থন না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় জেমিনিতে নতুন কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এতে চ্যাটবট যেন মানুষের মতো ঘনিষ্ঠতা প্রকাশ না করে এবং কোনো ধরনের বুলিং বা নেতিবাচক আচরণে জড়ায় না, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
সম্প্রতি একটি মামলায় অভিযোগ ওঠে, গুগলের একটি চ্যাটবটের সঙ্গে কথোপকথনের প্রভাবেই এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে নতুন এই আপডেটে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি গুগল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

1

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

2

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

3

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

4

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

5

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

6

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

7

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

8

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

9

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

10

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

11

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

12

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

13

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

14

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

15

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

16

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

17

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

18

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

19

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন