superadmin
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

বিনোদন ডেস্ক : দেশের দুই সংগীত তারকা প্রীতম হাসান ও জেফার রহমানকে জুটি করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। মুক্তির আগে থেকেই অর্থাৎ টিজার প্রকাশের পর থেকেই যা ছিল আলোচনায়। পয়লা বৈশাখের দিনে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পায় ওয়েব ফিল্মটি। তবে আলাদা কোনো ফি দিয়ে নয়, ফ্রিতেই দেখা যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা। বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন নির্মাতা।
সিনেমার গল্প নিয়ে শাহীন জানান, একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা।
নির্মাতা জানান, সেই জটিলতা ঘিরে এগিয়ে যায় গল্প; সেই গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক। এতে প্রীতমকে দেখা যাবে আবেগপ্রবণ, অন্যদিকে বাস্তববাদীর চরিত্র নিয়ে হাজির হবেন জেফার। দুই সংগীতশিল্পীকে নিয়ে পর্দায় কাজ করিয়েও সন্তষ্ট এই নির্মাতা। অভিনয়ে তারা নিজেদের প্রমাণ করেছেন বলে মন্তব্য তার।
সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

1

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

2

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

3

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

4

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

5

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

6

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

7

কাহারোলে আনসার ও ভিডিপির উদ্যোগে বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ

8

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

9

ফুলবাড়ীতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

10

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

11

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

12

রেলের ভুল সিদ্ধান্তে শত শত কোটি টাকার ক্ষতি; নেই জবাবদিহিতা

13

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

14

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

15

রাজশাহীতে পেশাজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

16

দেশে আরও কমলো সোনার দাম

17

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

18

চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ, মানবিক সহায়তা ও বৃক্ষরোপণ

19

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন