superadmin
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরির অভিযোগ

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরির অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক, দৈনিক সময় বাংলা

​মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা জামালপুরের সেই আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন জেকের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক নারী তাঁর বিরুদ্ধে শাড়ি ও গহনা চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত জাকির হোসেন মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রান্ধুনীগাছা গ্রামের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ রাতে ভাংগুনী ডাংগা গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, চুরির রাতে জাকির হোসেনকে ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরবর্তীতে চুরি হওয়া একটি শাড়ি একই এলাকার এক নারীর কাছে বিক্রি করার সময় বিষয়টি জানাজানি হয়। ওই নারী স্থানীয় সালিশে জাকিরের কাছ থেকে শাড়িটি কেনার কথা স্বীকার করেছেন।

​এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল কুদ্দুসের স্ত্রী পিপাসা মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, তিল তিল করে জমানো গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জাকির হোসেন পলাতক রয়েছেন।

​মেলান্দহ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

​উল্লেখ্য, এর আগে জাকির হোসেন নিজ গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

1

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

2

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

3

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

4

এলপিজি সিন্ডিকেটে জিম্মি সরকার ও ভোক্তা

5

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

6

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

7

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

8

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

9

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

10

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

11

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

12

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

13

শার্শায় গাঁজাসহ আটক ২

14

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

15

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

16

সিরাজগঞ্জে পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল ॥ মুগ

17

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

18

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

19

মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে বাড়ছে ডিজিটাল সংযোগ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন