superadmin
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে সব ধরনের নৈরাজ্য প্রতিহত করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সব ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কালাই উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের অর্থনীতি বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ছে এবং সরকার দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় কাজ করছে।

কৃষি ও বৈশ্বিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি তেলসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়লেও সরকার তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পতিত সরকারের ডিলারদের কারণে সারের যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, সেটিও মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে।

দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকিরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম ও ছেলে তৌফিক হাসান।

সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে কালাইয়ের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জমজম টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিং ঘিরে অঘটনের শঙ্কা ॥ রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রের

1

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

2

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

3

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

4

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

5

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

6

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

7

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে : স্পিকার

8

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

9

যশোরে মেয়ের হাতে মা খুন

10

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

11

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

12

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

13

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

14

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

15

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

16

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

17

খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার ; গলায় দাগ ঘি

18

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

19

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন