superadmin
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড় পর্দায় দীঘির ভাগ্য যেন অপ্রসন্ন!

বিনোদন ডেস্ক : নায়িকা হিসেবে ২০২১-এ অভিষেকের পর থেকে এ পর্যন্ত সাফল্যের মুখ দেখা হয়নি প্রার্থনা ফারদিন দীঘির। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের হার ঈর্ষণীয়। প্রায় দু’বছর ধরে বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে নেই দীঘি। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমা সেভাবে সাড়া জাগাতে পারেনি। গত বছরের ঈদুল ফিতরে সিনেমা ‘জংলি’তে অভিনয় করেছেন দীঘি, তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি সংক্ষিপ্ত। ফলে দীঘিকে সেভাবে পাচ্ছে না দর্শক।

সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’, এমনই প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু এখানেও বিধিবাম! সিনেমাটি যেন মুক্তির আলোয় আসতেই পারছে না। গেল বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে এ বছর কোরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এর মধ্যে শোনা যায়, সিনেমার শুটিংও নাকি কিছুটা বাকি।

এদিকে 'বিদায়' ছাড়া নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যাচ্ছে না দীঘিকে। এ বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাও করেছেন দীঘি। সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়েও পরে আর কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

1

বাংলা

2

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ

3

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

4

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক

5

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

6

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

7

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

8

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

9

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

10

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

11

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

12

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প: ৫

13

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

14

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

15

ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা

16

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

17

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মা

18

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

19

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন