superadmin
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য আগামী বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল ও গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩ মে থেকে এই ধান, চাল ও গম সংগ্রহ শুরু করা হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য আগের মতোই বহাল রাখা হয়েছে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। সিদ্ধ চালের ক্ষেত্রে প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ক্ষেত্রে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজকে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দীর্ঘ দেড় ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের সংগ্রহ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন, যদিও অভ্যন্তরীণ উৎপাদন ও কৃষকদের অনাগ্রহের কারণে গম সংগ্রহে অতীতে তেমন সাফল্য পাওয়া যায়নি।
তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্যের বার্ষিক চাহিদা প্রায় ৮০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন গড়ে ৭০-৭২ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণে সরকার প্রতি বছর প্রায় ৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করে, যা সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তি অথবা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সম্পন্ন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ ১৩ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে, যা সবসময় বজায় রাখা বাধ্যতামূলক। বর্তমানে দেশে মোট খাদ্যশস্য মজুদ রয়েছে প্রায় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন।
সরকার আগামীতে খাদ্য মজুদ বাড়িয়ে ২৪ থেকে ২৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ লক্ষ্যে চলতি মৌসুমে সংগ্রহ কার্যক্রম জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আমদানি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ ও মজুদের লক্ষ্যমাত্রা সমন্বয় করা হবে, যাতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

1

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

2

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

3

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

4

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

5

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

6

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

7

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

8

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

9

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

10

৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্র

11

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

12

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

13

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

14

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্র

15

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

16

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

17

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

18

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

19

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন