superadmin
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু ।

টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু ।

টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু।

নিজস্ব প্রতিনিধ 
টঙ্গী গাজীপুর 


গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।২৩শে জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

 সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা
হাসান উদ্দিন সরকার,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, ,


গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক
রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার ওটঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন ভাট,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন,
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতাকর্মী জনসভায় অংশ নেন।

উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গাজীপুর-২ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তারা সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ ভোটারদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দেন।
বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

1

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

2

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

3

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

4

লৌহজংয়ে সোহেল মুন্সী নামে একজনকে কুপিয়ে হত্যা

5

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

6

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

7

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

8

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

9

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

10

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

11

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

12

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

13

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

14

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

15

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

16

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

17

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

18

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

19

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন