superadmin
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির পর কে, মিলেছে উত্তর

স্পোর্টস ডেস্ক : মেসি থাকবেন না, আর্মব্যান্ডও থাকবে না তার হাতে! ১৫ বছর পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে আসছে নেতৃত্বের বড় পরিবর্তন। কে হবেন লিওনেল মেসির উত্তরসূরি-কয়েক দিন ধরে চলা সেই গুঞ্জনের অবসান ঘটালেন কোচ লিওনেল স্কালোনি। দলের সবচেয়ে বড় তারকার শেষ ম্যাচের আগেই বড় ঘোষণা! তার ঘোষণায় পরিষ্কার, মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো!

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। সেই বিদায়ের আবেগ কাটতে না কাটতেই আর্জেন্টিনার সামনে নতুন নেতৃত্বের অধ্যায়। এর আগে ১ অক্টোবর বলিভিয়া ও ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসির বিদায়ের পর থেকে আর্মব্যান্ড উঠবে আতলেতিকো মাদ্রিদের ২৮ বছর বয়সী ডিফেন্ডার রোমেরোর হাতে।


আর্জেন্টিনার অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি আর কোনো রহস্য রাখেননি। দলের নেতৃত্বের তালিকাটাও স্পষ্ট করেছেন তিনি। টিওআইসি স্পোর্টসকে দেওয়া বক্তব্যে আর্জেন্টাইন কোচ বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্দির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্তিনেজ আছে, সেও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল, যে এই দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্তিনেজও পরতে পারে।’

নিয়মিত নেতৃত্বের তালিকায় রোমেরোই সবার ওপরে। তারপর আছেন এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল ও লাওতারো মার্তিনেজ। তবে মেসির বিদায়ের পর মূল অধিনায়ক হিসেবে রোমেরোর নামটিই এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত।

নতুন দায়িত্ব হলেও রোমেরোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড একেবারে নতুন নয়। এরই মধ্যে তিন ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথমবার অধিনায়ক হন এই সেন্টার-ব্যাক।

এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং চলতি বছর বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও রোমেরোর হাতে ছিল নেতৃত্বের দায়িত্ব। মেসির পর তাকে সামনে আনার আগে মাঠে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও নিয়েছেন এই ডিফেন্ডার।

২০১১ সাল থেকে টানা ১৫ বছর আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি। তার আগে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত আর্মব্যান্ড ছিল হাভিয়ের মাচেরানোর হাতে। চলতি শতাব্দীতে এর আগে নেতৃত্ব দিয়েছেন হুয়ান পাবলো সরিন ও হুয়ান সেবাস্তিয়ান ভেরোনও।

এবার সেই তালিকায় যোগ হচ্ছে রোমেরোর নাম। মেসি-পরবর্তী আর্জেন্টিনার পঞ্চম অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন দলের দীর্ঘ এক অধ্যায়ের পর নেতৃত্বে নতুন মুখ-তবে স্কালোনির বিশ্বাস, রোমেরো শুধু রক্ষণ সামলাবেন না, মাঠে সতীর্থদের নেতৃত্বও দিতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

1

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

2

মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভ

3

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

4

লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে দুই শতাধিক শিক্ষার্থীকে শপথ পড়াল

5

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

6

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

7

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্

8

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

9

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

10

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

11

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

12

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

13

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

14

বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

15

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

16

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

17

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

18

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

19

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন