superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সিরাজগঞ্জের কামার পল্লীতে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। প্রচন্ড গরমেও টুং টাং শব্দে মুখরিত কামারপল্লী। ঈদ যতই ঘনিয়ে আসছে কামারপাড়া ততই সরগরম হয়ে উঠছে। দিন-রাত সমানতালে চলছে ছুরি, চাপাতি, দা, বটি, ভোজালি, কুড়াল তৈরি ও শান দেয়ার কাজ। তবে বিগত বছরের তুলনায় এ বছর দাম একটু বেশি।
সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী বাজার, তাড়াশের বাসস্ট্যান্ড, বারুহাস, মহিষলুটি, উল্লাপাড়ার শ্যামলীপাড়া, বিসিক বাসস্ট্যান্ড, শাহজাদপুরের মনিরামপুর বেলকুচির সেননগর কাজিপুরের সোনামুখি, বাসস্ট্যান্ডসহ শহরের কামার পল্লীগুলোতে এখন চরম ব্যস্ততা। অনেকে অর্ডার নেয়া ইতোমধ্যে বন্ধ করে দিয়েছেন।
শহরের সয়াধানগড়া গ্রামের ইব্রাহিম হোসেন বলেন, পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে এসেছি। এ বছর দাম একটু বেশি নেয়া হচ্ছে।
সদর উপজেলার বাহিরগোলা কামারপল্লী এলাকার সঞ্চয় ও কার্তিক জানান, বর্তমানে কয়লা ও রডের দাম বেড়ে যাওয়ায় শান দেয়ার মজুরি ৪০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে অনেকে শান দিচ্ছেন।
কামার তালেব সরকার বলেন, কোরবানির ঈদে আমাদের বেশ আয় হয়। সেটা দিয়েই সারা বছর সংসার চালাতে হয়।
রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারের কামার শুভ চন্দ্র জানান, ছোট ও বড় ছুরি শান দিতে ৪০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। প্রতিটি ছোট ছুরি ৫০ টাকা, দা ৩শত টাকা, হাঁসুয়া ১২০ টাকা, বটি ২শত ও চাপাতি ২শত থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর-রাধিকা মহাসড়কে দুর্ঘটনায় ১৭ মাসে ৬৪ জনের প্রাণহানি

1

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

2

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

3

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

4

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

5

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

6

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

7

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

8

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

9

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

10

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

11

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

12

TEST

13

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

14

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

15

সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

16

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

17

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

18

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

19

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন