superadmin
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

রাজশাহী ব্যুরো : পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- ঈশ্বরদী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে টহল পুলিশের উপর হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার বিষয়ে তিনি জানান, যেহেতু ঘটনাটি কুষ্টিয়া এলাকায়, সেহেতু মামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

1

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

2

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

3

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

4

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

5

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

6

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

7

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

8

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

9

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

10

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

11

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

12

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

13

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

14

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

15

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

16

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

17

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

18

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

19

ফের বাড়ল সোনার দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন