superadmin
প্রকাশ : May 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : ‘হে নূতন, দেখা দিক আবার জন্মের প্রথম শুভক্ষণ’ রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘আলোকের এই ঝরনা ধারায়’ ও ‘তোমার খোলা হাওয়া’সহ একের পর এক গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী।
জেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার বিকেলে শহরের আই লাভ কুড়িগ্রাম চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হলেও এর আগেই সাংস্কৃতিক কর্মী ও বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। রবীন্দ্রসংগীতের পাশাপাশি নৃত্য ও আবৃত্তিও পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ-খুদা। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও রবীন্দ্র প্রেমী মানুষ।
হাসিবুর রহমান হাসিব বলেন, ‘বাংলাভাষার মানুষ যত দিন থাকবে, তত দিন বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন। যেখানেই প্রেম, বিরহ, সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা হবে, সেখানেই রবীন্দ্রনাথ বেঁচে উঠবেন।’
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, শিল্প ও সাহিত্যচর্চা বাড়লে সমাজে অপশক্তির উত্থান কমবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএম কুদরত এ-খুদা বলেন, ‘রবীন্দ্রনাথ চর্চা করলে তরুণ ছেলে-মেয়েদের বিপথে যাওয়ার পথ বন্ধ হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার রফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

1

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

2

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

3

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

4

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

5

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

6

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

7

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

8

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

9

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

10

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

11

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

12

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

13

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

14

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

15

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

16

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

17

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

18

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

19

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন