superadmin
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি মো. হাসান আলী, সাধারণ সম্পাদক মো. সহিদুজ্জামান রাসেল
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। পরে গত শনিবার বেলা ১২টায় নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. হাসান আলী রিকশা প্রতীকে ২ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল ২ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সভাপতি পদে মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক পদে মো. আলমগীর কবির, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আয়নাল হক এবং শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম বুল্টু নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. আব্দুল জলিল ও মো. বাবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সড়ক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, মো. নূরুজ্জামান ও মো. হাবিবুল ইসলাম নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে মো. আয়নাল হোসেন, এম এ মালেক মন্ডল ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মো. সামছুল হক বাবুল নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. মো. মাহফুজার রহমানের স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. হাসান আলী বলেন, শ্রমিকরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। সংগঠনের সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।
নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
সাধারণ সম্পাদক মো. সহিদুজ্জামান রাসেল বলেন, নির্বাচনে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ১৯টি পদের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়।
গত ১৪ই আগস্ট ভোট গ্রহণ শেষ হলেও ফলাফল পেতে পরের দিন পর্যন্ত হাজার হাজার সমর্থককে অপেক্ষা করতে হয় এবং সুষ্ঠুভাবে ফলাফল গ্রহণ করে বাড়ি ফেরেন। বালতি মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী মোঃ আমিনুল রহমান বাচ্চু নিজের পরাজয় বরণ করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সভাপতি ও কমিটির সাথে শ্রমিক কল্যাণে একসাথে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

1

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

2

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

3

গাবতলীতে অসহায় ও এতিমদের ৮শত কেজি চাল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী

4

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

5

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

6

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

7

কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ

8

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

9

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

10

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

11

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

12

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

13

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

14

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

15

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

16

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

17

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

18

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

19

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন