superadmin
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার স্মরণ সভা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীলের কৃতি সন্তান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে গত শনিবার নিজ বাড়িস্থ নন্দন কানন বৌদ্ধ বিহারে বিকিরণ প্রসাদ বড়ুয়ার ৩য় ও তার সহধর্মিণী অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে সংঘ দান ও জ্ঞাতীভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শ্মশানে পুষ্পস্তবক অর্পণের পর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নন্দন কানন বিহার কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া নান্টু। ধর্মশ্রী ভিক্ষু ও জিমি কার্টার বড়ুয়ার যৌথ পরিচালনায় ধর্মদেশনা করেন আবুরখীল অজান্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের, কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, নন্দন কানন বিহারের অধ্যক্ষ সোবিতানন্দ মহাথের, আবুরখীল মনোকামনা পুর্ন জাদীর প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পাঞা থের।
ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক সমীরন বিকাশ বড়ুয়া, সহ-সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল, যুগ্ম সম্পাদক কাজল কান্তি বড়ুয়া, সেবা ও সমাজকল্যাণ সম্পাদক অসীম কুমার বড়ুয়া মুকুল, নির্বাহী সদস্য কাজল বড়ুয়া চৌধুরী, প্রণব রাজ বড়ুয়া, বৌদ্ধ নেত্রী চম্পাকলি বড়ুয়া, ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, বিশ্ববন্ধন পত্রিকার সম্পাদক বিশ্বপ্রতাপ বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া ও রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দেবাশিষ বড়ুয়া দেবু, সাংবাদিক নুর মোহাম্মদ, দোলন বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

1

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

2

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

3

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

4

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

5

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

6

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

7

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

8

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

9

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

10

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

11

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

12

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

13

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

14

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

15

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

16

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

17

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

18

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

19

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন