superadmin
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১ কেজি গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১ কেজি গাঁজাসহ আটক


প্রতিনিধি 

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে।

ডিএনসি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চর ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে যৌথভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চর ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ মোতাজুল (৩০) ও তার স্ত্রী মোসাঃ জোসনারা বেগম (৫০)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পরিবারকে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ডিএনসি সকলকে মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সচেতন ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

1

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

2

ফরিদপুরের ভাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাকার বিনিময়ে ড

3

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

4

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

5

বাড়লো ভোজ্যতেলের দাম

6

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

7

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

8

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

9

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

10

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

11

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

12

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

13

জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী

14

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

15

রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‌্যাবের অভিয

16

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

17

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

18

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

19

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন