superadmin
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) 

 গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাস এর আহবায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার। উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মৃধা, কালীগঞ্জ পৌর জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নু।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. বাদল ফকির, সদস্য লিটন মিয়া, এডভোকেট তৌহিদ ইসলাম, কোরবান আলী, নুর মিজান, পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক বাউল লিটন প্রমূখ। 
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর আদর্শ অনুসরণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্নার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। এ সময় উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

1

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

2

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

3

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

4

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

5

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

6

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

7

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

8

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

9

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

10

শেখ হাসিনা দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

11

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্

12

আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে ছুটি পাচ্ছেন না শিক্ষক

13

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

14

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

15

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

16

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

17

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

18

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

19

দেশে আরও কমলো সোনার দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন