superadmin
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয় : প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক : কোনো হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘদিন নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। জনগণের সমর্থন নিয়ে দলটি সরকার গঠন করেছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপি আয়োজিত মশাল মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাম্প্রতিক একটি লংমার্চ কর্মসূচির সমালোচনা করে বলেন, লংমার্চের নামে কয়েক শ গাড়ির বহর নিয়ে যাওয়া হয়েছে। তেল-গ্যাস না পাওয়ার কথা বলা হলেও ওই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে। সংসদে এক ধরনের বক্তব্য এবং সংসদের বাইরে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এখন এ বিষয়ে সজাগ ও সচেতন বলে মন্তব্য করেন তিনি। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপির সক্ষমতা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে মীর শাহে আলম বলেন, দীর্ঘ ২০ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই কোনো হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।

উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে কাজ করছে। দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ফলে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। মিছিলটি মোকামতলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে মোকামতলা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদী শক্তিকে দেশে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বর

1

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

2

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

3

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

4

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

5

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

6

ফুলবাড়ীতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

7

কুড়িগ্রামে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

8

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

9

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

10

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

11

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

12

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

13

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে অনুমোদনহীন রাউটার

14

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

15

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

16

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

17

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

18

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

19

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন