superadmin
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার সবচেয়ে বড় ২০টি অর্থনীতির দেশের জন্য শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিয়েছে গণচীন। এর মাধ্যমে আফ্রিকার ৫৪ দেশের ৫৩ টি দেশই এখন চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। আগামী দুই বছরের জন্য আফ্রিকার দেশগুলোকে চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। শুক্রবার ১ মে থেকে এই শুল্কমুক্ত সুবিধা কার্যকর হয়েছে হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে সিজিটিএন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক বাড়ানোর মাধ্যমে সুরক্ষাবাদী নীতি জোরদার করলেও ঠিক উল্টো পথ অনুসরণ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি কৃত গাড়ি-ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আফ্রিকার যেসব দেশ চীনের এই শুল্কমুক্ত সুবিধা পাবে সেগুলো হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, মিশর, নাইজেরিয়া, আলজেরিয়া ও কেনিয়াসহ আফ্রিকার শীর্ষ অর্থনীতিগুলো। এর আগে চীন ৩৩টি অপেক্ষাকৃত দরিদ্র আফ্রিকান দেশের জন্যও শুল্ক তুলে নিয়েছিল। ফলে এখন আফ্রিকার ৫৪টির মধ্যে ৫৩টি দেশ এই সুবিধা পাচ্ছে। শুধু ইসওয়াতিনি দেশটি চীনের এই শুল্কমুক্ত সুবিধার বাইরে রয়েছে। এই দেশটি সুবিধা না পাওয়ার মূল কারণ এটি একমাত্র আফ্রিকান দেশ যা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। চীনের স্টেট কাউন্সিলের শুল্ক কমিশন বলেছে, এই উদ্যোগ চীন ও আফ্রিকার পারস্পরিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, নতুন নীতির আওতায় দক্ষিণ আফ্রিকা থেকে ২৪ মেট্রিক টন আপেলের একটি চালান শুক্রবার শেনঝেনে পৌঁছেছে যা প্রথম শুল্কমুক্ত পণ্য হিসেবে চীনের বাজারে প্রবেশ করেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতি বিশেষভাবে উপকৃত করবে আইভরি কোস্ট ও ঘানা। একই সঙ্গে কেনিয়ার কফি, অ্যাভোকাডো এবং দক্ষিণ আফ্রিকার সাইট্রাস ফল এবং ওয়াইন যেগুলোর ওপর আগে ৮ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক ছিল সেগুলোও মওকুফ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

1

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

2

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

3

কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বাজেটের দাবিতে সংবাদ স

4

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

6

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

7

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

8

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

9

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

10

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

11

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

12

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

13

বিয়ের সাজে হাজির বুবলী

14

TEST

15

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

16

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

17

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প: ৫

18

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২২০ রোগী

19

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন