Deleted
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরায় আবার ভাইরাল প্রয়াত নায়ক মান্নার সেই ছবি

বিনোদন প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের আমেজ। এর মধ্যেই নতুন করে ভাইরাল হয়েছে প্রয়াত ঢালিউড সুপারস্টার নায়ক মান্নার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি। ছবিতে দেখা যায়, হাসিমুখে তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করছেন মান্না।
প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্না জানিয়েছেন, ছবিটি ২০০২ সালের পরের—সম্ভবত পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে তোলা। স্থানটি রমনার বটমূল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। সেদিন দুজনের হঠাৎ দেখা হয়। শেলী মান্না বলেন, ‘মান্নার মুখে শুনেছিলাম, তারেক রহমান তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। কথা হয়েছিল সিনেমা, দেশের পরিস্থিতি এবং তারকাদের রাজনীতিতে এসে দেশসেবা নিয়ে। মান্না রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু আন্তরিকভাবে কথা বলেছিলেন দুজনে।’
মান্না (পুরো নাম: এস এম আসলাম তালুকদার) ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে চলচ্চিত্রে আগমন। কাজী হায়াতের সঙ্গে সহযোগিতায় ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘আম্মাজান’, ‘বীর সৈনিক’সহ তিন শতাধিক ছবিতে অভিনয় করে ঢালিউডের মেগাস্টার হয়ে ওঠেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার পর এই ছবি ভাইরাল হওয়ায় অনেকে স্মৃতিচারণ করছেন। দর্শকদের কাছে মান্না এখনো ‘গণমানুষের নায়ক’ হিসেবে জনপ্রিয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি : প্রধানমন্ত্রী

1

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

2

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

3

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

4

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার

5

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

6

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

7

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ক্র

8

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

9

প্রবীণদের আর্থিক নিরাপত্তা-সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকা

10

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

11

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

12

সার সঙ্কটে দিশেহারা কৃষক; বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না

13

লৌহজংয়ে সোহেল মুন্সী নামে একজনকে কুপিয়ে হত্যা

14

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

15

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

16

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

17

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

18

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

19

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন