superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধের ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বর্তমানে টিকাদানের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ আমরা কাভার করে নিয়েছি। আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে। এরইমধ্যে অনেক জায়গায় শতভাগ হয়ে গেছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় এখন একটাও হামের রোগী নাই।’
হামের সংক্রমণ ও টিকাদান সম্পর্কে তিনি  বলেন, ‘গত ছয়টা বছর হাম প্রতিরোধে শিশুদের কোনো ভ্যাক্সিনেশন হয় নাই। আমরা জরুরি ভিত্তিতে তা শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমেরিকা যৌথভাবে যদি হেল্প না করত, তাহলে দেশের এই মানচিত্র আজকে অন্যরকম হতে পারত। আরও অনেক বেশি ক্ষতি হতো।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসের পাঁচ তারিখে সারা দেশে ভ্যাকসিন দেয়ার কথা ছিল। আমি সেটা ১৪ দিন এগিয়ে এনেছি। আমরা যখন হামের টিকা হাতে পেয়েছি, নির্ধারিত সময়ের জন্য আর অপেক্ষা করিনি। আমরা ২০ এপ্রিল থেকেই কাজ শুরু করে দিয়েছি।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে। যা যক্ষ্মা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ভ্যাক্সিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই, আগামীকাল দেশের সব কেন্দ্রে পৌঁছে যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

1

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

2

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

3

চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটক

4

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

5

কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক

6

গাবতলীতে অসহায় ও এতিমদের ৮শত কেজি চাল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী

7

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

8

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

9

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

10

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

11

বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নিম্নলিখিত

12

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

13

চট্টগ্রামে ৫৬ লাইটারেজ জাহাজের বে ক্রসিং পারমিশন স্থগিত

14

সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

15

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

16

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

17

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

18

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

19

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন