superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রজব আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায়। নাতনির অসুস্থতার কারণে প্রায় ১৫ দিন আগে তিনি রাজশাহীতে এসেছিলেন। বুধবার সকালে সাতক্ষীরায় ফেরার উদ্দেশ্যে বের হন তিনি। পথে গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত  রহনপুর থেকে খুলনাগামী  মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন হাসিনা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

1

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

2

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

3

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

4

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

5

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

6

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

7

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

8

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

9

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ নিশ্চিত

10

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

11

খুলনায় টিএমএসএস’র উদ্যোগে সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

12

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

13

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

14

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

15

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

16

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

17

পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ ॥ স্বামীসহ স্বজনদের

18

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

19

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন