superadmin
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩শত জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম এর সভাপতিত্বে মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থ   বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,  দিনাজপুর জেলা  বিএনপির (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা বিএনপির (সাবেক) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, ৫নং খায়েরবাড়ী ইউপি সদস্য লিটন মন্ডল, ফুলবাড়ী পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরী, সাইদুর মাস্টার, ফুলবাড়ী পৌর যুবদলের  যুগ্ম আহ্বায়ক আরমান হক (খোকন), নুরুজ্জামান মোল্লা, আলাদিপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় প্রধান অতিথি এ জেড এম রেজওয়ানুল হক তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে এই অর্থ ও শাড়ি বরাদ্দ দিয়েছে, যা আজ বিতরণ করা হলো। এবার ৩শত জনের  প্রত্যেককে ১ হাজার করে টাকা বিতরণ করা হলো। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

1

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

2

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

3

ফুলবাড়ীতে বাসের চাপায় শিশু নিহত

4

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

5

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

6

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

7

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

8

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

9

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

10

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

11

চিকিৎসা বর্জ্য’র স্রোত ড্রেনে, যাচ্ছে নদী-খালে ॥ বাড়ছে পরিবে

12

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আল

13

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

14

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

15

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

16

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

17

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

18

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

19

আবারও বেড়েছে সোনার দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন