superadmin
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে হোপ কর্তৃক ফলজ গাছের চারা বিতরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় এনজিও হোপ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর আওতায় বাঞ্ছারামপুর, শিবপুর ও রূপসদী শাখায় ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাঞ্ছারামপুর শাখায় অনুষ্ঠানে বাঞ্ছারামপুর কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোমেনা আক্তার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান।
শিবপুর শাখায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ রেজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নবীনগর কৃষি অফিস। সভাপতিত্ব করেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ নিয়াজ উদ্দিন।
রূপসদী শাখার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক। হোপের কর্মকর্তারা উপস্থিত থেকে পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন। এসময় স্থানীয় পর্যায়ে বেশি বেশি ফলজ ও পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
এসময় বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরী।
হোপ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

1

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

2

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

3

বিয়ের সাজে হাজির বুবলী

4

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

5

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত

6

ফের বাড়লো সোনার দাম

7

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

8

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

9

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

10

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

11

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

12

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

13

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

14

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

15

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

16

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার পরিবেশন

17

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

18

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

19

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন