superadmin
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে গার্ল গাইডস ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে প্রথমবারের মতো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল শনিবার দিনব্যাপী প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন দিনব্যাপী এ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও জীবনদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের কমিশনার শিউলি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ ক্যাম্পে কিশোরীদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বিকাশের পাশাপাশি জীবনদক্ষতা অর্জন, চরিত্র গঠন, শৃঙ্খলা, সততা ও সুনাগরিকসুলভ মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সমাজসেবায় অংশগ্রহণ এবং জরুরি পরিস্থিতি ও প্রতিকূল পরিবেশ মোকাবিলায় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্ল গাইডিং কিশোরীদের আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং সংকট মোকাবিলার সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
ক্যাম্পে জেলার ছয়টি উপজেলা থেকে আগত দুই শতাধিক গার্ল গাইড, গাইড শিক্ষক, জেলা কমিশনারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে গার্ল গাইডসের কার্যক্রম আরও গতিশীল করা এবং এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

1

যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ॥ হুমকিতে

2

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

3

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

4

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

5

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

6

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

7

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

8

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

9

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

10

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

11

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

12

ফরিদপুরে সুকৌশলে দখল হচ্ছে সড়ক ও জনপথের জায়গা

13

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

14

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

15

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

16

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

17

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

18

সবুজ নগরী গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রা

19

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন