superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুঃ মুছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান। 
সভায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫’ বিষয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারহানুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মুহা. জসীম উদ্দীন ভূঁইয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল মালেক, শিল্পকারখানার প্রতিনিধি মো. নাসির, সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. তানভীর-আল-ইমাম হাসানসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরী। বিশেষ করে শিক্ষার্থী ও পরিবহন খাতের সংশ্লিষ্টদের সচেতন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিং ঘিরে অঘটনের শঙ্কা ॥ রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রের

1

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

2

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

3

টুকরো গপ্পো

4

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

5

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

6

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

7

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

8

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

9

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

10

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

11

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

12

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

13

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

14

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

15

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

16

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে

17

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

18

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

19

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন