superadmin
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্ষমতার দাপটে এক চেয়ারেই ১২ বছর পিডিবিএফ কর্মকর্তা মোঃ মছলেউদ্দীন

‎‎সীমান্ত রায়, নীলফামারী প্রতিনিধি : একই পদে ও একই চেয়ারে বসে আছেন দীর্ঘ ১২ বছর ধরে! তোয়াক্কা করছেন না কাউকে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কর্মকর্তা মোঃ মছলেউদ্দীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত  দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থেকে তিনি তৈরি করেছেন নিজস্ব প্রভাববলয়। সামান্য বকেয়া টাকার জন্যও তিনি সাধারণ গ্রাহকদের বিরুদ্ধে মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন বলে জানা গেছে।
খুটামারা ইউনিয়নের মোরছালিন জানান, আমার বিরুদ্ধে মাত্র ৫ হাজার টাকার জন্য মামলা করেছেন।
কাজিরহাটের শরিফা বেগম জানান, আমার বিরুদ্ধে ৫ হাজার ৯শত টাকার মামলা করেছেন এই ক্ষমতাবান পিডিএফ কর্মকর্তা। 
ক্ষুদ্র ঋণে দিশেহারা সাধারণ গ্রাহক।
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী গ্রাহক নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি পিডিবিএফ থেকে ৮০ হাজার টাকা লোন নিয়েছিলাম। ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধও করেছি। অথচ বাকি সামান্য টাকার জন্য আমার নামে ২৯ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।
শুধু ইনিই নন, এই কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে জলঢাকা উপজেলার অসংখ্য ভুক্তভোগীর ক্ষোভ ও অভিযোগ রয়েছে। ‎সাংবাদিক দেখেই উগ্র আচরণ ও নাটকীয়তা শুরু করেন এই কর্মকর্তা।
এসব অনিয়ম ও অভিযোগের বিষয়ে জানতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিনিধি সরেজমিনে উক্ত কর্মকর্তার দপ্তরে যান। তবে সাংবাদিককে কোনো বক্তব্য না দিয়ে উল্টো তিনি উগ্র আচরণ শুরু করেন। তিনি নিজের মোবাইল ফোন বের করে সাংবাদিকদের কথোপকথন ভিডিও করতে থাকেন এবং তাদেরকে অবিলম্বে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। শুধু তাই নয়, নিজের মোবাইল দিয়ে অফিসের বিভিন্ন কক্ষ ধারণ করে তাকে সাংবাদিক বিরক্ত করছে বলে এক ধরণের নাটকীয় পরিবেশ তৈরি করেন।
‎জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী হ্যাপি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, একই উপজেলায় একজন কর্মকর্তা ১২ বছর ধরে কীভাবে আছেন? সে বিষয়ে আমি মাত্র অবগত হলাম। পিডিবিএফ-এর নিয়োগ বা বদলি নীতিমালা সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। তবে সরকারি নিয়মে কোনো কর্মকর্তাকে একই অফিসে এতদিন রাখার সুযোগ নেই। বিষয়টি আমি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। 
অভিযোগের বিষয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ মাহবুবার রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তারা খতিয়ে দেখবেন। তবে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলে তিনি জানান।
‎দীর্ঘ এক যুগ ধরে একই স্থানে শিকড় গেড়ে বসা এই বিতর্কিত কর্মকর্তার খুঁটির
জোর কোথায়? এখন এটাই জলঢাকাবাসীর বড় প্রশ্ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অবৈধভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরি

1

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

2

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

3

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

4

চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভ

5

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

6

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

7

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

8

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

9

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

10

মরুর প্রাণী সৈয়দপুরে

11

চট্টগ্রামে সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৮

12

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

13

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

14

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

15

চট্টগ্রামে শুরু হয়েছে চলতি মৌসুমে চায়ের প্রথম আন্তর্জাতিক নি

16

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পা

17

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

18

সিরাজগঞ্জে বাজারে উঠেছে নতুন ধান ॥ দাম নিয়ে হতাশ কৃষক

19

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন