superadmin
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ সুপারের নির্দেশে বড় ধরনের মাদক বিরোধী অভিযান:

পুলিশ সুপারের  নির্দেশে  বড় ধরনের মাদক বিরোধী অভিযান:  ৪২ কেজি ৪০০ গ্রাম গাজা ও ১টি পিক আপ সহ এক জন মাদক চোরা-কারবারী  গ্রেফতার। 

 ২০-০১-২০২৬ তারিখ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটা পিকআপ যোগে কুড়িগ্রাম থেকে  একটি বড় গাজার চালান  আসবে ।  এই সংবাদের ভিত্তিতে  পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমের) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ঢাকা রোডে অবস্থান নেয়। ডিবি এর অপর একটা টীম নওগাঁ  সদর থানাধীন কিত্তিপুর বাজারে  অবস্থান নেয়। ডিবি এর  এর অন্য একটা টীম রানি নগর এলাকায় অবস্থান নেয়।  যাতে পিক আপ টি পালিয়ে যেতে না পারে। 

সন্দেহকৃত পিক আপ টি নওগাঁ সদর থানাধীন কিত্তি পুর বাজারে সন্ধ্যা ০৫.৩০ ঘটিকায়  এলে পুর্ব থেকে অবস্থান নেয়া টীম ডিবি নওগাঁ  এর বিশেষ  টীম পিক আপ টি থামিয়ে তল্লাশি করে। আসামি ১ ড্রাইভার মো: আ: সালাম @ শামিম  পিতা  সাহেব আলী গ্রাম এগারো  মাথা জয় মংগল থানা নাগেশ্বরী  জেলা কুড়িগ্রাম এর দেহ  তল্লাশি করে। আ. সালাম  দেখানো মতে লাকড়ি বোঝাই পিক আপ টি উতসুক উপস্থিত  লোকজনের সামনে লাকড়ি নামিয়ে দুই বস্তার ভিতর যথাক্রমে ৪+৪ পোটলা করে মোট ৮ পোটলায়  ৪২ কেজি ৪০০ গ্রাম গাজা উদ্ধার  করে জব্দ করা হয়।  মাদক চোরাকার বাড়ীর সাথে জড়িত থাকায একজন আসামিকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। 

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন মাদকদ্রব্য চোরা  কারবারীর সাথে আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং একই সাথে অভিযান জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে। 
এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে সংসদ সদস্য কর্তৃক গাছের চারা ও জৈব সার বিতরণ

1

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

2

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

3

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

4

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

5

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

6

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

7

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

8

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

9

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব

10

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

11

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

12

রাজশাহীতে চাহিদার চেয়ে মজুদ লক্ষাধিক বেশি কোরবানির পশু

13

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

14

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

15

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

16

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

17

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

18

কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ

19

মেট্রোর এমডি বদল কী বার্তা দিল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন