superadmin
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মেট্রোরেল ব্যবস্থায় উৎসবের নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাময়িক পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। পহেলা বৈশাখের দিনে মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে মেট্রোরেল লাইন-৬ এর দুটি স্টেশনে যাত্রী চলাচল সীমিত থাকবে। এর মধ্যে শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরোদিনই বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগম, উৎসব-কেন্দ্রিক নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নববর্ষের দিন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল মানুষের সমাগম ঘটে, যা মেট্রো স্টেশনের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এ কারণে যাত্রীদের আগাম পরিকল্পনা করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

1

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

2

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

3

মরুর প্রাণী সৈয়দপুরে

4

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

5

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

6

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

7

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

8

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

9

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

10

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

11

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

12

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

13

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

14

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

15

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

16

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

17

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

18

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩

19

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন