superadmin
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এই পাপের লাশ দেশে আসুক, আমি চাই না’ বলা এমপির দুঃখ প্রকাশ

আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।


ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন লেখেন, সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ‘কড়া আলাপ’ শীর্ষক টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, ‘এই পাপের লাশ বাংলাদেশে আসুক, আমি তা চাই না।’
তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংকীর্ণভাবে আলোচনা করতে গিয়ে এমন মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। তাই তিনি মন্তব্যটি সম্পূর্ণ প্রত্যাহার করছেন।


কামরুজ্জামান রতন আরও লেখেন, তাঁর মন্তব্যে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে ক্ষমাপ্রার্থী।
তিনি বলেন, মানুষ ভুল করতেই পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক

1

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

2

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

3

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

4

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

5

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

6

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

7

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

8

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

9

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

10

বগুড়ায় রাজশাহী কৃষি ব্যাংকের ডিজিএমকে ফুলেল শুভেচ্ছা

11

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

12

চট্টগ্রামে ট্রেনে পাথরের আঘাতে আহত এক যাত্রী, বাঁচলেন আরেকজন

13

নতুন ফিচার আনছে জেমিনি

14

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

15

লেবাননে পাল্টাপাল্টি সংঘর্ষ, ইসরায়েলি ৪ সেনা নিহত

16

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

17

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

18

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ক্র

19

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন