superadmin
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন’ -এ স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি।
গতকাল শনিবার সকাল ১০টায় টংগিবাড়ী উপজেলা সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় হাসাইলের বানারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড, মুন্সীগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মহসিন মিয়ার উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সভাপতি ড. এ. এফ. এম. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ জামাল হোসেন, টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, হাসাইলের সমাজসেবক মনিরুল ইসলাম মন্টু বেপারী, সাবেক অতিরিক্ত জেলা জজ আব্দুর রউফ শেখ, সমাজসেবক আব্দুস সালাম নীরু ভূঁইয়া এবং রিসপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ এমদাদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য দেন টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সোনারং টংগিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মল্লিক, উপজেলা জাসদ সেক্রেটারি মোঃ সুমন চোকদার প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ ফারুকুল বারী রনি মল্লিক ও বানারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কায়েসুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

1

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্

2

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

3

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

4

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

5

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

6

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

7

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

8

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

9

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

10

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

11

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

12

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

13

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

14

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

16

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

17

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

18

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

19

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন