Deleted
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ৯ শিশুর মৃত্যু হলো।

মারা যাওয়া দুই শিশু হলো—নেত্রকোনা সদরের ইলিয়াস হোসেনের ৩ মাস বয়সী মেয়ে আদিবা এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাসেল মিয়ার ৮ মাস বয়সী ছেলে আরাফাত। হাসপাতাল সূত্র জানায়, আদিবাকে গত ১৭ মার্চ এবং আরাফাতকে ১৮ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আইসোলেশন ওয়ার্ডে উপচে পড়া ভিড়

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হামের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিল মোট ৭৬ জন শিশু।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত এই হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ জন।

ফেব্রুয়ারি থেকেই শুরু সংক্রমণের

চিকিৎসকরা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই হাসপাতালে এক-দুজন করে হামের রোগী আসতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, “সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি এবং বিশেষায়িত মেডিকেল টিমের মাধ্যমে শিশুদের চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছি।”

হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিশুদের মধ্যে জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

1

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

2

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

3

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

4

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

5

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আল

6

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

7

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

8

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

9

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

10

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

11

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

12

fdgfdf fgffd

13

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

14

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

15

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

16

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

17

কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

18

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

19

ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধ নিয়ে হামলায় বৃদ্ধ আহত, হাসপাতালে ভ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন