superadmin
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “আমাদের ভূমি আমাদের অধিকার, আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল রবিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এর আয়োজনে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক হয়ে বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ শেষে রাখাইন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণ ও প্রকৃতির গবেষক পাভেল পার্থ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাস প্রজেক্ট সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস, সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা। এতে বিভিন্ন পাড়ার প্রায় শতাধিক রাখাইন নারী-পুরুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, রাখাইন জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক সাংস্কৃতিক, কৃষ্টি কালচার রক্ষা, জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আদিবাসী এই সম্প্রদায় আজ অস্তিত্ব সংকটে রয়েছে। যারা বিস্তীর্ণ বনভূমি জুড়ে আবাসস্থল গড়ে তুলেছে, বসবাস যোগ্য করেছে, নিজ ভূমিতে তারাই আজ পরবাসী।
তারা আরো বলেন, রাখাইন জনগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য, নাগরিক অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তা না হলে এ সম্প্রদায় এক সময় বিলুপ্ত হয়ে যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

1

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

2

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

3

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

4

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

5

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

6

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

7

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

8

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

9

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

10

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

11

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

12

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

13

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

14

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

15

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

16

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

17

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

18

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

19

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন