superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফজাল মারুফ রাজন। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রউফ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা জানান, গত এক মাসে সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত মামলা গ্রহণ এবং প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেফতার, চুরি হওয়া অটোরিকশা উদ্ধার এবং চোর আটক-এসব ঘটনাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতা হিসেবে তুলে ধরা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের বিভিন্ন সফল অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক, গাঁজা ও হেরোইন উদ্ধার কার্যক্রম এবং বিজিবির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে অবৈধ গরু ও মাদক জব্দের ঘটনাও প্রশংসিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় বটতলা হাটসহ বিভিন্ন পশুর হাটে অতিরিক্ত ইজারা আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আরোপকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি ঝিলিম ইউনিয়নের পাওলী এলাকায় অবস্থিত একটি অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- পশুর হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে কঠোর নজরদারি, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা, বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, উচ্চ শব্দে ডিজে সাউন্ড ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা। এছাড়া ঝিলিম ইউনিয়নের কিছু লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে শর্ত ভঙ্গ করে অপ্রাপ্তবয়স্কদের কাছে মাদক বিক্রির অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সভায় এক বক্তা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় র‌্যাবের প্রতিনিধি অনুপস্থিত থাকার বিষয়টি উত্থাপন করে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিশেষে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। সভা শেষে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

1

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

2

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

3

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

4

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

5

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

6

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

7

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

8

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

9

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

10

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

11

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

12

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

13

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

14

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

15

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

16

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

17

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

18

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

19

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন