superadmin
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ মাস পর রাজের সঙ্গে শুভশ্রী, চর্চায় নতুন ছবি!

বিনোদন ডেস্ক : টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ পাঁচ মাস পর স্বামী রাজের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শুভশ্রী। সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে পরিবারের সঙ্গে কাটানো দুর্গাপূজার মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবিতে রাজ ও তাদের দুই সন্তানকেও দেখা গেছে।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি টালিউডের পরিচিত তারকা দম্পতি। একজন পরিচালক, অন্যজন অভিনেত্রী; দুজনেই নিজেদের কর্মজীবনে প্রতিষ্ঠিত। দুই সন্তানকে নিয়ে তাদের পারিবারিক জীবনও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।

তবে সাম্প্রতিক সময়ে শুভশ্রীকে ঘিরে আলোচনার অন্যতম কারণ ছিল তার প্রাক্তন প্রেমিক ও অভিনেতা দেবের সঙ্গে নতুন সিনেমা ‘দেশু ৭’। দুর্গাপূজায় মুক্তি পাওয়া সিনেমাটির প্রচারে দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা গেছে। সিনেমার প্রচারণার সময় তাদের রসায়ন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।

এমনকি দেবের সঙ্গে শুভশ্রীর ঘনিষ্ঠতা দেখে অনেকে রাজের সঙ্গে তার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছিলেন। যদিও এসব আলোচনা ও অনুমানের পক্ষে কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।

এবার রাজ ও দুই সন্তানকে নিয়ে শুভশ্রীর পারিবারিক ছবি প্রকাশের পর সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। পোস্টের মন্তব্যের ঘরে কেউ মজা করে লিখেছেন, ‘অনেকদিন পর সান্ত্বনামূলক পোস্ট!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ছবি শেষ, এদের কাহিনিও শেষ। এখন ফ্যামিলি কাহিনি শুরু।’


দেবের দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী রুক্মিণী মৈত্রকেও ঘিরে এসেছে কিছু মন্তব্য।

তবে এসব মন্তব্য মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ব্যক্তিগত প্রতিক্রিয়া। রাজ ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে নতুন কোনো বক্তব্য দেননি এই তারকা দম্পতি। আপাতত দুর্গাপূজায় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েই অনুরাগীদের নজর কেড়েছেন শুভশ্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জন

1

ঝালকাঠিতে নদী ভাঙনে বিলীন সড়ক, ৬ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ॥

2

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

3

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

4

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

5

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

6

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

7

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

8

আবারও বেড়েছে সোনার দাম

9

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

10

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

11

চট্টগ্রামে সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৮

12

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

13

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

14

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

15

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

16

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

17

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

18

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্

19

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ নিশ্চিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন