superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের জনপদের দর্পণ হিসেবে পরিচিত সংবাদপত্রগুলোর স্বার্থরক্ষা এবং পেশাগত মানোন্নয়নের এক মহতী লক্ষ্য নিয়ে গঠিত হলো ‘মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদ’ (এমএসপি)। সংবাদপত্রের বিদ্যমান সংকট নিরসন এবং সংবাদকর্মীদের অধিকার আদায়ের অঙ্গীকারে আবদ্ধ হয়ে জেলার প্রথিতযশা সম্পাদকগণ এক মোহনায় মিলিত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে স্নিগ্ধ পরিবেশে দৈনিক মুন্সীগঞ্জের কাগজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই নতুন পথচলার সূচনা হয়। স্থানীয় বিক্রমপুর সংবাদ-এর সম্পাদক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুন্সীগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের উপস্থিতিতে প্রাণের স্পন্দন জাগে। সভার প্রারম্ভে সংবাদপত্রের আগামীর চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে বিশদ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি বলিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যেখানে লেখনী ও নেতৃত্বের সমন্বয়ে দৈনিক মুন্সীগঞ্জের কাগজ-এর সম্পাদক মোহাম্মদ আরফিন সভাপতি, দৈনিক মুন্সীগঞ্জের সময়-এর সম্পাদক মঈনুদ্দিন সুমন সহ-সভাপতি, সাপ্তাহিক সত্য প্রকাশ-এর সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান সাধারণ সম্পাদক, সাপ্তাহিক কাগজের খবর-এর সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন সহ-সাধারণ সম্পাদক, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সম্পাদক আশরাফ ইকবাল কোষাধ্যক্ষ, দৈনিক দেশ সেবা-এর সম্পাদক আল আমিন দপ্তর সম্পাদক, বিক্রমপুর সংবাদ-এর সম্পাদক মোহাম্মদ সেলিম নির্বাহী সদস্য, সাপ্তাহিক বিক্রমপুর চিত্র-এর সম্পাদক ব. ম শামীম নির্বাহী সদস্য এবং সাপ্তাহিক নিখুঁত খবর-এর প্রকাশক মোঃ মোর্শেদ আলম নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
উক্ত সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই পরিষদ কেবল একটি সংগঠন নয়; বরং মুন্সীগঞ্জের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকদের এই মিলনমেলা থেকে শপথ নেওয়া হয়- সততা ও সাহসিকতার সাথে জনমানুষের কথা বলে যাওয়ার এবং সংবাদপত্রের মর্যাদা অক্ষুন্ন রাখার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

1

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

2

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

3

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

4

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

5

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

6

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

7

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

8

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

9

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

10

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

11

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

12

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

13

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

14

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

15

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

16

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

17

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

18

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

19

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন