
নিজস্ব প্রতিনিধি, ডিমলা, নীলফামারী
: নীলফামারীর ডিমলা উপজেলায় প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় পিআইও অফিসের অফিস সহকারি
মশিউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার দুপুরে রংপুরের সিও
বাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। মশিউর রহমান (৪০) ডিমলা উপজেলা ত্রাণ
ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি টিআর/কবিখা প্রকল্পের টাকার চেক জালিয়াতির মাধ্যমে
আত্মসাত করে পালিয়ে যান এবং ২৪ ও ২৮ ডিসেম্বর দুই দফায় সোনালী ব্যাংক ডিমলা শাখা থেকে
৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোন করেন।
এ বিষয়ে সোমবার ডিমলা উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব-১৩ ছায়া তদন্তের
মাধ্যমে রংপুরের সিও বাজার এলাকার জনৈক মামুনুর রশিদের বাসা থেকে তাকে গ্রেফতার করে
ডিমলা থানায় হস্তান্তর করে।
মশিউর রহমান দিনাজপুরের বিরল
উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।