প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
যশোরে নাশকতার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩

ইয়ানূর রহমান : যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে তিনজন আটক হয়েছে। গত শনিবার রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর শহরের পুরাতন কসবা এলাকার হাসানুজ্জামান জনি, একই এলাকার শাহজালাল টিপন এবং আরবপুর পাওয়ার হাউস মোড় এলাকার তারেক সরদার।
পুলিশ জানান, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা