প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
মিঠাপুকুরে রাকাব এর ঋণ আদায় ক্যাম্প ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর জোনের উদ্যোগে বিশেষ ঋণ আদায় ক্যাম্প ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাকাব মিঠাপুকুর শাখা কার্যালয়ের হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আলহাজ্ব মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রংপুর জোনাল নিরীক্ষা কর্মকর্তা এম মুজতবা মাহফুজুল হক খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকাব মিঠাপুকুর শাখার ব্যবস্থাপক মোঃ মির্জা রাফেউজ্জান, কর্মকর্তা মোনারুল ইসলাম, ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোঃ নাজির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ব্যাংকের গ্রাহকসেবার মান বৃদ্ধি, সহজ শর্তে কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ঋণ বিতরণ এবং ব্যাংকের বকেয়া ঋণ যথাসময়ে আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উক্ত সমাবেশে মিঠাপুকুর শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ব্যাংকের নিয়মিত ও ভালো গ্রাহকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা